আপনি ব্যবসা চালান, হিসাব আমরা রাখি
বছর শেষে ব্যাংক, NBR আর অডিটরের জন্য ফাইল রেডি থাকে। বড় কোম্পানির ফিক্সড অ্যাসেট, ইনভেন্টরি কাউন্ট আর কর্মচারী ফান্ডের কাজ আমরা করি, আর সেই কাজের সফটওয়্যারও বানিয়ে দিই।
- ২০১৩ থেকে অডিট ও ফাইনাল একাউন্টসের কাজ
- ICAB-নিবন্ধিত পার্টনার ফার্ম
- নিজস্ব সফটওয়্যার টিম
ফিক্সড অ্যাসেট ভেরিফিকেশন: ইউনিট-১
| রেজিস্টারে মোট এসেট | ৪১২টি |
| QR স্ক্যান করে পাওয়া গেছে | ৩৮৬টি যাচাই |
| জায়গা বদলেছে | ১৭টি আপডেট |
| খুঁজে পাওয়া যায়নি | ৯টি তদন্ত |
| এ বছরের ডেপ্রিসিয়েশন | অটো হিসাব |
নমুনা ডেটা। লাইভ ডেমো চালিয়ে দেখুন →
আপনার ব্যবসার মাপ অনুযায়ী সার্ভিস
বড় কোম্পানি ও গ্রুপ
ফিক্সড অ্যাসেট রেজিস্টার, ইনভেন্টরি কাউন্ট, PF-গ্র্যাচুইটি-WPPF, গ্রুপের ফাইনাল একাউন্টস আর অডিটের কাগজ, সাথে অটোমেশন।
বিস্তারিত → SME ও প্রোপ্রাইটরছোট-মাঝারি ব্যবসা
মাসিক হিসাব, ব্যাংক লোনের জন্য ফাইনাল একাউন্টস ও অডিট রিপোর্ট, পুরনো বই ঠিক করা।
বিস্তারিত → ফ্রিদোকান ও নতুন ব্যবসা
দোকানের হিসাব, বাকি খাতা, সমিতির হিসাব আর আরও Excel টেমপ্লেট ফ্রি ডাউনলোড করুন।
টেমপ্লেট দেখুন →অডিটে বারবার ধরা পড়ে যে সমস্যা, সেগুলো সফটওয়্যারে বন্ধ করুন
রেজিস্টার নেই, কাউন্ট মেলে না, ফান্ডের হিসাব এক্সেলে ছড়ানো। এই কাজগুলো আমরা হাতে করেছি, তাই জানি কোথায় সময় যায়।
ফিক্সড অ্যাসেট রেজিস্টার সফটওয়্যার
QR ট্যাগ, মোবাইল ভেরিফিকেশন, অটো ডেপ্রিসিয়েশন আর অডিট রিপোর্ট। লাইভ ডেমো আছে।
বিস্তারিত →ইনভেন্টরি কাউন্ট অ্যাপ
ফোনে স্ক্যান করে গণনা, লাইভ ভ্যারিয়েন্স, দ্বিতীয় গণনা আর অ্যাডজাস্টমেন্টের খসড়া।
বিস্তারিত →PF, গ্র্যাচুইটি ও WPPF ফান্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার
সদস্যভিত্তিক লেজার, চাঁদা, সুদ বণ্টন, FDR রেজিস্টার, ফাইনাল সেটেলমেন্ট আর স্টেটমেন্ট।
বিস্তারিত →হিসাব আর অডিটের প্রস্তুতি
বড় কোম্পানির হিসাব, অডিট সাপোর্ট ও অটোমেশন
ফিক্সড অ্যাসেট, ইনভেন্টরি কাউন্ট, কর্মচারী ফান্ড, গ্রুপের ফাইনাল একাউন্টস আর অডিটের কাগজ, সাথে অটোমেশন।
বিস্তারিত →ফিক্সড অ্যাসেট রেজিস্টার ও ফিজিক্যাল ভেরিফিকেশন
রেজিস্টার তৈরি, QR ট্যাগিং, বছর শেষের ভেরিফিকেশন আর ডেপ্রিসিয়েশন শিডিউল।
বিস্তারিত →বছর শেষের ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট
কাউন্টের পরিকল্পনা, টিম, স্ক্যান-ভিত্তিক গণনা, ভ্যারিয়েন্স রিপোর্ট আর অ্যাডজাস্টমেন্ট।
বিস্তারিত →গ্রুপের একাধিক কোম্পানির ফাইনাল একাউন্টস
প্রতিটা কোম্পানির আর্থিক বিবরণী, নোটস, শিডিউল আর ডেফার্ড ট্যাক্স এক ফরম্যাটে।
বিস্তারিত →মাসিক হিসাব রাখার সার্ভিস
মাসিক ভাউচার এন্ট্রি, ব্যাংক রিকনসিলিয়েশন, পাওনা-দেনা আর মাসিক রিপোর্ট।
বিস্তারিত →ফাইনাল একাউন্টস তৈরি
ব্যালেন্স শিট, আয় বিবরণী, নগদ প্রবাহ, নোটস আর ফিক্সড অ্যাসেট শিডিউল।
বিস্তারিত →অডিটের প্রস্তুতি ও অডিট কো-অর্ডিনেশন
ট্রায়াল ব্যালেন্স পরিষ্কার, রিকনসিলিয়েশন, কনফার্মেশন, শিডিউল আর অডিটরের সব কাগজ।
বিস্তারিত →ব্যাংক লোনের জন্য DVC সহ অডিটেড একাউন্টস
লোন, রিনিউ বা লিমিট বাড়ানোর জন্য DVC সহ অডিটেড বিবরণী, বই থেকে অডিট পর্যন্ত।
বিস্তারিত →প্রোপ্রাইটরশিপ ব্যবসার ফাইনাল একাউন্টস ও অডিট রিপোর্ট
একক মালিকানার ব্যবসার ব্যালেন্স শিট, আয় বিবরণী, নোটস আর অডিট রিপোর্ট।
বিস্তারিত →ক্যালকুলেটর আর টেমপ্লেট
WPPF ক্যালকুলেটর
মুনাফার ৫%, তিন তহবিলের ভাগ আর মাথাপিছু নগদ অংশ।
হিসাব করুন →গ্র্যাচুইটি ক্যালকুলেটর
শ্রম আইন বা কোম্পানির নীতিতে চাকরি শেষের গ্র্যাচুইটি।
হিসাব করুন →প্রভিডেন্ট ফান্ড ক্যালকুলেটর
চাঁদা, সুদ আর বেতন বৃদ্ধি ধরে বছরভিত্তিক PF ব্যালেন্স।
হিসাব করুন →ডেপ্রিসিয়েশন ক্যালকুলেটর
RB ও SL পদ্ধতিতে বছরভিত্তিক ডেপ্রিসিয়েশন আর লিখিত মূল্যের টেবিল।
হিসাব করুন →দোকানের হিসাব এক্সেল: ফ্রি টেমপ্লেট
দৈনিক বিক্রি, বাকি, কেনা, খরচ, হাতের নগদ আর মাসিক লাভের ফ্রি Excel।
ডাউনলোড →বাকি খাতা এক্সেল শিট: ফ্রি টেমপ্লেট
কাস্টমারভিত্তিক বাকি, আদায়, এখনকার পাওনা আর পুরনো বাকির সতর্কতা।
ডাউনলোড →সমিতির হিসাব এক্সেলে: ফ্রি টেমপ্লেট
সদস্যভিত্তিক সঞ্চয়, ঋণ, কিস্তি, সার্ভিস চার্জ আর সমিতির সারাংশ।
ডাউনলোড →ফিক্সড অ্যাসেট রেজিস্টার ও ডেপ্রিসিয়েশন শিডিউল: ফ্রি Excel
এসেটভিত্তিক রেজিস্টার, RB ও SL ডেপ্রিসিয়েশন, শ্রেণিভিত্তিক শিডিউল আর ভেরিফিকেশন।
ডাউনলোড →চারটা সহজ ধাপ
১. প্রথম আলাপ
WhatsApp বা ফোনে ১৫ মিনিট। আপনার ব্যবসা, বছর শেষের তারিখ আর কী দরকার বুঝে নিই।
২. লিখিত প্রস্তাব
কাজের তালিকা, কোন কাগজ লাগবে, কত দিন লাগবে আর দাম, সব এক পাতায়।
৩. কাজ ও রিভিউ
বই, শিডিউল, নোটস তৈরি করি। আপনার সাথে বসে মিলিয়ে নিই, তারপর অডিটরের কাছে যায়।
৪. অডিট ও ফাইল
পার্টনার ফার্মের অডিট, DVC আর ফাইনাল ফাইল আপনার হাতে। ব্যাংক, NBR, RJSC যেখানে লাগে।
৫. পরের বছর সহজ
রেজিস্টার আর সফটওয়্যার রেখে যাই, তাই পরের বছর কাজ অর্ধেক সময়ে হয়।
৬. গোপনীয়তা
শুরুতেই গোপনীয়তার চুক্তি। অনুমতি ছাড়া আপনার নাম কোথাও ব্যবহার হয় না।
বছর শেষের কাজ নিয়ে চিন্তায় আছেন?
এখনই কথা বলুন। ৩১ ডিসেম্বর বছর শেষ হলে হাতে সময় কম।
সাধারণ প্রশ্ন
আপনারা কি অডিট রিপোর্ট দেন?
অডিট রিপোর্ট আর DVC শুধু ICAB-নিবন্ধিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম দিতে পারে। আমরা বই, ফাইনাল একাউন্টস, নোটস আর অডিটের সব কাগজ রেডি করি, আর আমাদের পার্টনার ফার্ম অডিট করে রিপোর্ট দেয়। আপনাকে দুই জায়গায় দৌড়াতে হয় না।
বড় কোম্পানির জন্য আপনারা কী করেন?
ফিক্সড অ্যাসেট রেজিস্টার ও ভেরিফিকেশন, বছর শেষের ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও WPPF-এর হিসাব, গ্রুপের একাধিক কোম্পানির ফাইনাল একাউন্টস আর অডিটের কাগজ সমন্বয়। সাথে এসব কাজের অটোমেশন সফটওয়্যার, যাতে পরের বছর কাজটা আপনার টিম নিজেই করতে পারে।
ঢাকার বাইরে থেকে কাজ করানো যাবে?
যাবে। কাগজ স্ক্যান বা ছবি তুলে WhatsApp বা ইমেইলে পাঠালেই চলে। দরকার হলে আমাদের টিম সাইটে যায়, বিশেষ করে ইনভেন্টরি কাউন্ট আর ফিক্সড অ্যাসেট ভেরিফিকেশনের জন্য।
কাজের দাম কীভাবে ঠিক হয়?
লেনদেনের সংখ্যা, কত বছরের কাজ, কোম্পানির সংখ্যা আর সাইট ভিজিট লাগবে কিনা, এসব দেখে। প্রথম আলাপের পর লিখিত প্রস্তাব দিই, তাতে দাম, সময় আর আপনার কাছ থেকে কোন কাগজ লাগবে সব লেখা থাকে।
আমার তথ্য কি গোপন থাকবে?
হ্যাঁ। কাজের শুরুতেই গোপনীয়তার চুক্তি করি। আপনার অনুমতি ছাড়া আপনার নাম বা তথ্য কোথাও ব্যবহার করি না।